Skip to main content

মানবতা আজ শুন্যতায়

কোথায় মানবতা??

 নির্দিষ্ট কিছু এলাকাতে মানবতা আজ নির্মম পর্যায়  :(

বিগত ৭, ৮, ৯, ১০ এই চার দিনেই যদি ১০টা যঘন্য অপরাধ হয় তাহলে মানবতা আজ বিলিন বলেই ধরে নেওয়া যায়  :'(

নিচে তথ্য সূত্র সহ কয়েকটা অপরাধ উল্লেখ করা হলো:
  1. সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তি গতকাল বুধবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মেয়ে কলেজছাত্রী সাথী খাতুন (২১) খুন হওয়ার দুদিন পর তিনি আত্মহত্যা করলেন
  2.  রংপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ করে তার স্থির ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে নুর মোহাম্মদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদের বাড়ি নীলফামারী। গত মঙ্গলবার রংপুর নগরের কলেজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
    নির্দিষ্ট কিছু এলাকাতে মানবতা আজ নির্মম পর্যায়  :(
    মানবতা আজ শুন্যতায়
  3. সিরাজগঞ্জ সদর উপজেলায় সাথি খাতুন (২১) নামের এক কলেজছাত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশঝাড়ে পাওয়া যায় তাঁর লাশ। পুলিশের ধারণা, প্রেমঘটিত বা শত্রুতাজনিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
  4.  নরসিংদীর মাধবদী এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে। নিজের ৯ মাস বয়সী মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে জহিরুলের বিরুদ্ধে
  5. সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীকে গলা কেটে দুর্বৃত্তরা হত্যা করেছে। গতকাল রোববার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।সাথী শিয়ালকোলের আবদুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
  6.  বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনার মধ্যে এবার দুই জেলায় দুই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেল। এর মধ্যে গতকাল শনিবার দিনাজপুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার মামলা হয়েছে।
  7. সাত বছরের জুয়েলের কচি হাত দুটো দড়ি দিয়ে বেঁধে তাকে লটকানো হয়েছে আমগাছের ডালে। তার সামনে গাছের ডাল হাতে এক যুবক। শিশুটি কেঁদেই যাচ্ছে। আর বলছে, ‘ও কাকা, আমি জানি না। কিচ্ছু জানি না। ও আল্লাহ, আমারে বাঁচাও।’..... জুয়েলকে ঘিরে নারী-পুরুষ-শিশুসহ আরও বেশ কিছু মানুষের জটলা। সবার সামনে জুয়েলের শরীরে সপাসপ ডালের আঘাত পড়ে। তার আর্তচিৎকার চারদিকে ছড়িয়ে যায়। কিন্তু তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসে না।
  8. চা না দেওয়ার কারণে নাটোরে তিন ভাইকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চায়ের দোকান ভাঙচুরও করেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর এন এস সরকারি কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
  9.  রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে জমিসংক্রান্ত বিরোধে চৈত্রকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান তাঁর বৃদ্ধা মা, বোন ও ভাইকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  10. কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা-ছেলেসহ চারজনকে কুপিয়েছে বখাটেরা একই পরিবারের চারজনকে কুপিয়েছে বখাটেরা। উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বামনের হাট বাজার এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

10 years' of Accompany for Development (A D Association)

 

Banner

এ্যাকম্পেনি ফর ডিভলপমেন্ট - এ ডি "একটি স্বেচ্ছাসেবক সংগঠন।" “ সুন্দর মানসিকতাই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।” Accompany for Develpoment - A D